গত বছরের তুলনায় অনুদান বাড়ল ১ কোটি টাকা
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
এ বছর বড়দিন উদ্যাপনে সরকারি অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।






