আলমডাঙ্গায় দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।আলমডাঙ্গা থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই এস এম নিয়ামুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওসমানপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের বসতবাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় মাহাবুব আলম (২২) ও স্বপন আলী (২৮) নামের দুজনকে গ্রেপ্তারের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com