ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি। এ সফরের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়া সফরেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।
আমিরের সফরসঙ্গী হিসেবে থাকবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি; আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
আগামীকাল ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি; অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।






