পূবাইলে গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধার সৌজন্যে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুম উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ রফিকুল ইসলাম, মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ,আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাঃ হাবিবুর রহমান মুকুল পিএসও এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আনোয়ার হোসেন খান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ, গাজীপুর ও সাধারণ সম্পাদক এ্যাব গাজীপুর চ্যাপ্টার, গাজীপুর,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কৃষকদলের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের আয়োজকরা জানান, কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।
গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পূবাইলে গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com