মহাদেবপুরে বিনামূল্যে ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন ইফফাত ফাউন্ডেশন- এর চক্ষু সেবা

অর্থের অভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাদের পাশে দাঁড়িয়েছে ইফফাত ফাউন্ডেশন ও উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মহাদেবপুর উপজেলাধী এনায়েতপুর ইউনিয়ন- এর সুজাইলহাটে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।ইফফাত ফাউন্ডেশন ও উত্তরবঙ্গ চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে এলাকার পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইমরুল কায়েস সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজওয়ানুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।অনুষ্ঠানে ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইমরুল কায়েস সাজু বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাভাবে যেন কেউ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মানজুরা মুশাররফ বলেন, অসহায় মানুষের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ। চোখের চিকিৎসা বেশ ব্যয়বহুল হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতেও যেন এ চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মহাদেবপুরে বিনামূল্যে ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন ইফফাত ফাউন্ডেশন- এর চক্ষু সেবা

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com