আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এসআই মোঃ ফিরোজ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার নারায়নপুর গ্রামের একটি বাঁশ বাগানের উত্তর পাশ থেকে মোছাঃ সাবিনা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নারায়নপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পুলিশ।পুলিশ আরও জানায়, আটককৃত নারীর সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে পলাতক সহযোগী, পৃষ্ঠপোষক ও মাদক কারবারিদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারী আটক

16 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com