আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার ইবনুর রশীদ মাশুক, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ও নাসির উদ্দিন, যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ভিক্টরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় তাঁতী দলের নির্বাহী সদস্য রবিউল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গণঅধিকার পরিষদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও দাবি আদায়ে রাজপথে কাজ করে আসছে। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা উল্লেখ করেন।তারা আরও বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ জনগণের পাশে থেকে ভূমিকা রাখবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে।কেক কাটা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com