আমের খোসা থেকে চা তৈরি, মাসে আয় ৪০–৫০ হাজার টাকা—ভোলাহাটের তিন বন্ধুর উদ্যোগ

ফেলে দেওয়া খোসার বাণিজ্যিক ব্যবহার, ‘ম্যাংগো পিল টি’ বিক্রি হচ্ছে অনলাইনেও

আম খাওয়ার পর খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া খোসা থেকেই চা তৈরি করে সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিন বন্ধু। তাঁদের উদ্যোগে তৈরি হচ্ছে ব্যতিক্রমী ‘ম্যাংগো পিল টি’ বা আমের খোসার চা। উপজেলার সীমান্তবর্তী বজরাটেক এলাকার এই উদ্যোগে আমের অবশিষ্টাংশকে বাণিজ্যিক পণ্যে রূপ দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও আয় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন মো. মাইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী; মো. মিঠু, একজন সরকারি চাকরিজীবী; এবং এ. বান্না মাসুম, একজন আইটি ব্যবসায়ী। তিন বন্ধু মিলে গড়ে তুলেছেন ‘সবুজ খাবার’ নামের প্রতিষ্ঠান।
উদ্যোক্তারা জানান, তাঁদের এই উদ্যোগের পেছনে রয়েছে ২০২২ সালের আমের মৌসুমের অভিজ্ঞতা। সে বছর আমের দাম কমে যাওয়ায় অনেক কৃষক লোকসানের মুখে পড়েন। কেউ কেউ আম বিক্রি করতে না পেরে গবাদিপশুকে খাওয়াতে বাধ্য হন বলে তাঁরা জানান। আমচাষিদের লোকসান কমানো এবং আমের বিকল্প ব্যবহার তৈরির চিন্তা থেকেই তাঁরা আম প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেন।
প্রথমে তাঁরা শুকনো আম বা ড্রাই ম্যাংগো এবং আমের গুঁড়া তৈরি করতেন। এ কাজে প্রচুর আমের খোসা পড়ে থাকত। ফেলে দেওয়া সেই খোসাকে কাজে লাগানোর উপায় খুঁজতে গিয়ে তাঁরা আমের খোসা দিয়ে চা তৈরির ধারণা পান। পরে পরীক্ষামূলকভাবে তৈরি শুরু করেন ‘ম্যাংগো পিল টি’।
উদ্যোক্তাদের দাবি, আম শুকানোর জন্য প্রয়োজনীয় উন্নতমানের যন্ত্র বিদেশ থেকে আমদানি করতে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা খরচ হতো। তবে তাঁরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকায় একই ধরনের মেশিন তৈরি করেছেন। এতে যন্ত্র তৈরির ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান তাঁরা।
যেভাবে তৈরি হয় আমের খোসার চা
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এক কেজি আমের খোসার চা তৈরি করতে প্রায় ১৪ কেজি আমের খোসা প্রয়োজন হয়। প্রথমে ভালো মানের আম সংগ্রহ করে পরিষ্কার করা হয়। এরপর আমের খোসা ছাড়িয়ে নিজস্ব তৈরি মেশিনে চার থেকে পাঁচ দিন শুকানো হয়। সম্পূর্ণ শুকিয়ে গেলে খোসাগুলো ব্লেন্ডার মেশিনে প্রক্রিয়াজাত করে চায়ের উপযোগী আকারে আনা হয়। পরে গরম পানিতে নির্দিষ্ট পরিমাণ চা মিশিয়ে পানীয়টি তৈরি করা হয়।
বর্তমানে তাঁরা দুই ধরনের আমে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আমের খোসা থেকে চা তৈরি, মাসে আয় ৪০–৫০ হাজার টাকা—ভোলাহাটের তিন বন্ধুর উদ্যোগ

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com