সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেলেন ২৩২ জন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে ২৩২ জন স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এর মাধ্যমে দ্বীপের স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক উদ্যোগ উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেলেন ২৩২ জন

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com