আলমডাঙ্গায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অসহায়, দুস্থ ও গৃহহীন পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।এ সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অসহায় ও দুস্থ পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com