পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদগুলোর প্রতিনিধিদের হাতে একটি করে ফগার মেশিন তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।উপজেলা পরিষদের অক্টোবর ২০২৬ মাসের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য একটি করে ফগার মেশিন বরাদ্দ দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কাছে মেশিনগুলো হস্তান্তর করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে মশার উপদ্রব নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।ফগার মেশিন বিতরণকালে উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, লস্কর ইউনিয়নের মোঃ ফারুক সরদার, কপিলমুনি ইউনিয়নের মোঃ জাবেদ ইকবাল, হরিঢালী ইউনিয়নের মিরাজুল ইসলাম, লতা ইউনিয়নের মোঃ তৈয়েবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com