মাগুরায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মাগুরা জেলার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোস গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে মঙ্গলবার সকালে মাসুদ রানার সঙ্গে তার বড় ভাই সিদ্দিকের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তার শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) দ্রুত ঘটনাস্থলে আসেন। কথা কাটাকাটির একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), শ্বশুর নূর আলী ও চাচা শ্বশুর আখের আলীর বিরুদ্ধে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি মারধরের মারতে থাকে। মার খেয়ে মারাত্মক আঘাতে মাসুদ রানা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাসুদ রানার স্ত্রী ও আশপাশের লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তারাও আহত হন।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নারীকে আটক করে হেফাজতে নেয়। এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাঘোসা গ্রামে এক ভাইয়ের হাতে অপর ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com