নাটোর পৌরসভার ২ নং ওর্য়াডের উলুপুর আমহাটী উত্তরপাড়া জামে মসজিদে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা বিতরন করা হয়েছে। আজ রবিবার বাদ মাগরিব নাটোর পৌরসভার ২ নং ওর্য়াডের উলুপুর আমহাটী জামে মসজিদে পঞ্চাশ হাজার টাকা নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়রের নিজ তহবিল থেকে এই টাকা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,মোস্তাক আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন নাটোর পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি নাটোর পৌরসভার ১২০ টি মসজিদে পর্যায়ক্রমে প্রতিটা মসজিদে নিজ তহবিল থেকে টাকা প্রদান করবে। এছাড়াও তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন।
ভিউ: ৬৪










