মাগুরার জনসাধরনের দুঃখ কষ্ট জানার জন্য অভিযোগ বাক্স স্হাপন করলেন মনোয়ার খাঁন

মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান জনসাধারণের সরাসরি মতামত ও অভিযোগ গ্রহণের লক্ষ্যে “অভিযোগ বক্স” চালু করেছেন। এ উপলক্ষে তিনি রবিবার ১ মার্চ ্ সকালে জেলা প্রশাসকের দপ্তর থেকে কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ এখন তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ নির্ভয়ে তুলে ধরতে পারবেন। গণতন্ত্রের মূল শক্তি জনগণ আর সেই জনগণের কণ্ঠস্বরকে মূল্যায়ন করতেই তিনি এই কার্যক্রমের সূচনা করেচেন।দুর্নীতি, অনিয়ম কিংবা সেবায় ঘাটতির বিষয়ে সচেতন নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত। আশা করা যায়, এই অভিযোগ বাক্স প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনসেবাকে করবে আরও গতিশীল, মানবিক ও প্রাণবন্ত।জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। অনেকেই বলছেন,মনোয়ার হোসেন খাঁন এমপি হওয়ার পর থেকেই সাধারন মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন এই ধারা অব্যাহত থাকলে আগামীতে মাগুরা১ আসন তার জন্য পাকাপোক্ত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031