হিজলায় সৈরাচার হাসিনার ফাসির দাবিতে বি এন পির মিছিল

১৬ আগষ্ট রোজ শুক্রবার বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট বাজারে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়ার আয়োজন করেন, গুয়াবাড়ীয়া ইউনিয়ন বি এন পি ৷ দোয়া মোনাজাত শেষে সৈরাচার শেখ হাসিনার ফাসির দাবিতে মিছিল করেন তারা ৷ মিছিল শেষে বক্তব্য দেন হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আসাদুজ্জামান খান স্বজল ও আলী আহমদ হাওলাদার ৷স্বজল বলেন, দির্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার পর সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ৷ যারা বি এনপি দলে ঢুকে আমাদের  ভাবমূর্তি নষ্ট করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবো ৷ আলী আহমদ হাওলাদার বলেন, হিজলা উপজেলায় কোন চাঁদাবাজি চলবেনা ৷ কেউ যদি আপনাদের নিকটে চাঁদা দাবি করে আপনারা কেউ চাঁদা দিবেন না ৷আমাদের কাছে বলবেন আমরা এদের প্রতিহত করব ৷ আমরা শান্তি চাই কোন অরাজকতা চাইনা ৷ আমরা চাই সুন্দর একটা নতুন বাংলাদেশ ৷ এ সয় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সর্বস্থরের বি এন পি নেতাকর্মী ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031