রাণীনগরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃ’ত্যু

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটর সাইকেলের সংঘর্ষে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে রাণীনগর-আত্রাই মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। সারজমিনে গেলে স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর সিএনজি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।চিকিৎসক জানান, মৃত ওই নারীর নাম পরিচয় পাইনি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি। কেউ তার মরদেহ নিতেও আসেনি।রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031