
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে কুষ্টিয়ার মিরপুরে টিনের চালা পড়ে বাদশা মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মল্লিক দাসপাড়া এলাকার মৃত খবির মল্লিকের ছেলে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেঙে পড়ে। এ সময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 364









