টেকনাফ পৌর আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ মে) দুপুরে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহদুরের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ।

এ সময় আরও বক্তব্য রাখেন,টেকনাফ পৌরসভার
সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, মহিলা কাউন্সিলর (৭,৮,৯)আরেফা বেগম,
১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু,২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ এনামুল হাসান,
৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহেতাশামুল হক বাহদুর,
৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক,
৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ মনির ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

উক্ত সভায় সমাপনী বক্তব্যে সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুর বহমান বদি বলেন,ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় সকল ইয়াবা কারবারিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে কাজ করছেন তারা। এদেশের জনগণ ভোটের মাধ্যমে ইয়াবা কারবারিদের প্রতিরোধ করবেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন গুলি এবং আটকে রাখার নামে গুজব ছড়িয়ে মানুষদের মাঝে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে পাশাপাশি আসন্ন টেকনাফের শান্তিপূর্ণ নির্বচনী পরিবেশকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে।উপজেলা বাসী আগামী ২৯ মে ভোটের মাধ্যমে এই অপপ্রচারকারীদের উচিত শিক্ষা দিবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031