পটিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝুলন দত্তের সমর্থনে হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতির সভা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ২৯ মে চট্টগ্রাম পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিলাসদ্বীপ গ্রামের সন্তান সাবেক কৃতি খেলোয়াড় ঝুলন দত্তের সমর্থনের আজ শুক্রবার প্রার্থীর নিজ বাড়ীর স্বনামধন্য ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতি (মিলন মন্দির) এর কার্যকরী পরিষদ সদস্য ঝুলন দত্তের নির্বাচন পরিকল্পনাও মতামত বিষয় এক জরুরী সভা হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতি মাঠে অনুষ্ঠিত হয়।সভায় ঝুলন দত্তকে জয়ী করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মিলন মন্দির সভাপতি হাবিলাসদ্বীপ বিভিন্ন শিক্ষা সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য বাবু ত্রিদিব দত্ত শিমুল, মিলন দত্ত, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সদস্য সাবেক ইউপি মেম্বার দোলন দত্ত, হুলাইন ডিগ্রী কলেজের প্রদর্শক অশোক চৌধুরী, ইউপি সচিব রাজিব মিত্র, ডাঃ হারাধন,শিক্ষক তাপন কান্তি দেব, বিক্রম জিত মিত্র, ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝুলন দত্তসহ হাবিলাসদ্বীপ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুন সমাজের প্রতিনিধি বৃন্দ।
বক্তারা হাবিলাসদ্বীপ গ্রামের সন্তান হিসাবে সকল মতভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলেই ঝুলন দত্তকে জয়যুক্ত করার ব্যাপারে সকলের আন্তরিক সহযোগী কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031