নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে
আজ বুধবার পহেলা মে সকল ১০ টায় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর অডিটোরিয়ামে ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের উদ্যোগ সকাল দশটায় ফ্রী মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ ইকবাল শাহরিয়ার রাসেল।
এ সময় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিম উদ্দিন তনু, চেয়ারম্যান বন্ধু মিতালী ফাউন্ডেশনের মো: মামুনুর রশীদ মামুন, সহ বন্ধু মিতালী ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। দিন ব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা পত্র ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিম উদ্দিন তনু বলেন সমাজের পিছিয়ে পরা মানুষের পাশে থাকায় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর মূল লক্ষ্য।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031