কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটির প্রয়াত সভাপতি আব্দুল হালিম মোল্লার আত্নার মাফফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আছর বাদ কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটির আয়োজনে ঈদগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কলাইডাঙ্গা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম আব্দুল হালিম মোল্লা সুদীর্ঘ ত্রিশ বছরের অধিক সময় ঈদগাহ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সভাপতির পদটি খালি হওয়ায় এ বিষয়েও আলোচনা করা হয়। মরহুম আব্দুল হালিম মোল্লার বড় ছেলে রতন মোল্লাকে সভাপতি করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে।এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মাবুদ, নাজিম উদ্দীন পন্ডিত, সেলিম মোল্লা, মাওলানা আসাদুজ্জামান, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম পন্ডিত, কাজী গোলাম মর্তুজা, আব্দুস সাত্তার, কাজী আঃ ওয়াহেদ লাল্টু, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন আলী কালু, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, মাওলানা মনিরুল ইসলাম, আওলাদ মালিথাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা তালিব উদ্দীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031