আলমডাঙ্গায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা দুই দিনব্যাপী উদ্বোধন করা হয়েছে

আলমডাঙ্গায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা দুই দিনব্যাপী উদ্বোধন করা হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধিএই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়ন ২০২৩ উপলক্ষে ২৪ই জানুয়ারী বুধবার সকাল ১১টায় উপ‌জেলা ম‌ঞ্চে দুই‌দিন ব্যাপী বিজ্ঞান মেলা উ‌দ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান মেলা উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হো‌সেন।
এ সময় আ‌লোচনা সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার স্নিগ্ধা দা‌সের সভাপ‌তি‌ত্বে
শামীম রেজার উপস্থাপনায়
বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহ‌মেদ ডন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি রেজওয়ানা না‌হিদ, অ‌ফিসার ইনচার্জ শেখ গ‌ণি মিয়া, পু‌লিশ প‌রিদর্শক তদন্ত একরামুল হোসাইন, বীর মু‌ক্তি‌যোদ্ধা ৭০”র অগ্নি‌সেনা মঈন উ‌দ্দিন পার‌ভেজ, উপ‌জেলা‌ প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লা‌হিল কা‌ফি, কৃ‌ষি কর্মকর্তা রে‌হেনা পারভীন, উপ‌জেলা একা‌ডে‌মি সুপারভাইজার ইমরুল হক, সহকা‌রি শিক্ষা অ‌ফিসার শামীম সুলতান, উপ‌জেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। স্বাগত বক্তব্য প্রদ‌ান ক‌রেন উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার জিয়াউল হক। আলমডাঙ্গা‌ কলে‌জি‌য়েট স্কু‌লের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপ‌স্থিত ছি‌লেন আলমডাঙ্গা ম‌হিলা ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকা‌রি ক‌লে‌জের প্রভাষক হা‌বিবুর রহমান, ফারুক হো‌সেন, নুরুজ্জামান, পাইলট সরকা‌রি উচ্চ‌বিদ্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক জয়নাল আ‌বে‌দিন, বা‌দেমাজু বাদল স্মৃ‌তি একা‌ডে‌মির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একা‌ডে‌মির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, শ্যামপুর ইসলামীয়া দা‌খিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ক‌লেজ পর্যা‌য়ে ৬টি প্র‌তিষ্ঠান ও মাধ্য‌মিক পর্যা‌য়ে ২০ টি প্র‌তিষ্ঠান তা‌দের বি‌ভিন্ন উ‌দ্ভাবনী প্র‌জেক্ট স্টলে প্রদর্শন ক‌রেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা দুই দিনব্যাপী উদ্বোধন করা হয়েছে

24 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com