সখীপুরে শিক্ষক ও কর্মচারী পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার  সম্পাদক কাশেম

 

সখীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মিয়া নির্বাচিত হয়েছেন।
২০ জানুয়ারি(শনিবার) সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ মতিয়ার রহমান ভূইয়া চেয়ার মার্কা প্রতীকে ১৭৬ ভোট পেয়ে আগামী ৩ বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লাল মিয়া ছাতা মার্কা প্রতীকে ১০৬ ভোট পেয়ে হেরে যান তিনি।
এদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম মিয়া মোরগ মার্কা প্রতীকে ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্ধী আব্দুল লতিফ মিয়া আনারস মার্কা প্রতীকে ১৩১ ভোট পেয়ে হেরে যান তিনি।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হরিণ মার্কা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক,কলসি মার্কা প্রতীকে
ডিরেক্টর পদে শেখ মুজিবুর রহমান, টিউবওয়েল মার্কা প্রতীকে ডিরেক্টর পদে শুকুর মামুদ,মাছ মার্কা প্রতীকে ডিরেক্টর পদে মোঃ রুহুল ভূইয়া
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031