চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস পালন করেছেন দিলীপ কুমার আগরওয়ালা

চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস পালন করেছেন দিলীপ কুমার আগরওয়ালা।

৩রা নভেম্বর, জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

 

শুক্রবার তিনি নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদরে দিলীপবাবুর এর অস্থায়ী কার্যালয়ে এক দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও চার নেতার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বক্তব্যই বলেন
আমাদের চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার উদ্দেশ্যে বলি, মুক্তিযুদ্ধের সেই পরাজিত হায়নারা আবারো মাথা চাঁড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে এই কুচক্রীদের হাত থেকে বাঁচাতে হলে এবং দেশের উন্নয়নের চাকা সচল রাখতে হলে শেখ হাসিনার সরকার বার বার দরকার। এ সময় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জিল্লার রহমান, সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন পারভেজ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু মাস্টার, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির আলমডাঙ্গা শাখার কাজী রবিউল হক,আওয়ামী লীগ নেতা মাহবুব, সহ আরো অনেকেই ইউনিয়ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031