সুনামগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Spread the love

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অভিযানে দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার করা হয়েছে।সুনামগঞ্জ জেলার গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

সোমবার (৯ অক্টোবর) বিকাল প্রায় ৪টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউপির অন্তর্গত চাঁনপুর গ্রামে যাতায়াতের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুবাঈদ (২২), পিতা-মোঃ হারুন মিয়া, গ্রাম-চালবন, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ কে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজতে থাকা দেড় কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031