ছাতকে স্কুল ছাত্রীর মস্তক হীন লা*শ উদ্ধার

ছাতকে স্কুল ছাত্রীর মস্তক হীন লা*শ উদ্ধার

 

 

সুনামগঞ্জের ছাতকে মাত্র ৯ বছর বয়সি শিশু ইভা বেগম উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা ও দক্ষিণ কুর্শি পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (গত ৪ অক্টোবর) বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের একটি দোকানে যায় ইভা। পরে অনেক রাত পর্যন্ত সে ঘরে ফিরে না আসায় তাকে খোজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন।খোজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইভা বেগমের মস্তক বিহীন লাশ। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ রাতেই লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম শিশুর খন্ডিত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশের মাথা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28