তালবাহানা না করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে-অধ্যাপক ফজর আলী
Spread the love

তালবাহানা না করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে-অধ্যাপক ফজর আলী

 

 

সুনামগঞ্জের জামালগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খেলাফত মজলিসের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যাপক ফজর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের অফিস সম্পাদক মাওলানা আলী খান, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ,সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান নাঈম, ছাতক উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক
কে এম ইমাম উদ্দিন মামুন, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রশিদ আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা হাম্মাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ আলী, সহ সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক মোঃ মুক্তার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা মঈন উদ্দিন , জামালগঞ্জ সদর সভাপতি হাফিজ আফতাব আহমদ , সমাবেশে মোনাজাত পরিচালনা করেন সাবেক উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ জেলা উপদেষ্টা মাওলানা আলিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031