ব্রেকিং নিউজ
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এক হাজার বস্তার বেশি সরকারি সার জব্দ, মিলল ৩৭ গ্যাস সিলিন্ডার ও দেড় শতাধিক বিনামূল্যের সার ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক হলেন আলমডাঙ্গার ওহিদুল ইসলাম উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা, জুলাই যোদ্ধা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ
ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেনসিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন চাঁনশিকারী বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।
​আটক মো. মিঠুন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
​উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com