নওগাঁ ডিবি পুলিশের অভিযানে কাদিমপুরে সবজি ক্ষেতের মধ্যে থেকে গাঁজা গাছ উদ্ধার সহ একজন গ্রেপ্তার

নওগাঁয় সবজি ক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ১১ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে,নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামের বাসিন্দা এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করছেন।পরে অভিযানিক দল ওই সবজি ক্ষেতে অভিযান চালিয়ে উপস্থিত লোকজনের সামনে একটি গাঁজা গাছ জব্দ করে এবং এনাজুল হককে গ্রেপ্তার করে।গ্রেপ্তার এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে কাদিমপুরে সবজি ক্ষেতের মধ্যে থেকে গাঁজা গাছ উদ্ধার সহ একজন গ্রেপ্তার

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com