এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বস্তার বেশি সরকারি মজুতের সার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় ৩৭টি গ্যাস সিলিন্ডার এবং প্রায় দেড় শতাধিক বস্তা বিনামূল্যে বিতরণের সারও পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া বাজারের গাংনী রোডে অবস্থিত মেসার্স হুছাইন ট্রেডার্সের গোডাউন, দোকানপাট, বিভিন্ন বাসাবাড়ি ও গোয়ালঘরসহ একাধিক স্থানে অবৈধভাবে সরকারি সার মজুতের তথ্য পেয়ে অভিযান শুরু করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনভর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার বস্তার বেশি সার জব্দ করা হয়। পাশাপাশি ৩৭টি গ্যাস সিলিন্ডারও আটক করা হয়েছে।
অভিযানে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রায় দেড় শতাধিক বস্তা বিনামূল্যে বিতরণের সার উদ্ধার। সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব সার কীভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র ও গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেসার্স হুছাইন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মহিদুল ইসলাম, পিতা মৃত ওমর আলী। প্রতিষ্ঠানটিতে সার ও কীটনাশক খুচরা বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। এ ঘটনায় মো. অহিদুল ইসলাম (৩৭), পিতা মৃত ওমর আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে প্রতিষ্ঠানের মালিকানা, উদ্ধার করা সার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বৈধ সার ডিলারশিপ না থাকার পরও এত বিপুল পরিমাণ সরকারি সার কীভাবে সেখানে পৌঁছাল? বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সার কার মাধ্যমে এবং কোন উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল, তা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এনএসআইয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু একটি প্রতিষ্ঠান নয়, সরকারি সার অবৈধভাবে মজুত ও সরবরাহের সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তবে গ্যাস সিলিন্ডার পাওয়ার তথ্য পেয়ে
ঘটান স্থানে উপস্থিত হন
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল উপস্থিত ছিলেন।ও চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান উপস্থিত হন
এদিকে অভিযান শেষে জব্দ করা সারের সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা সার একত্র করে গণনা ও তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। ফলে সর্বশেষ কত বস্তা সার জব্দ হয়েছে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।
সরকারি সার কৃষকদের কাছে যথাযথভাবে পৌঁছানোর পরিবর্তে অবৈধভাবে মজুত ও বাজারজাত করার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।








