ব্রেকিং নিউজ
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এক হাজার বস্তার বেশি সরকারি সার জব্দ, মিলল ৩৭ গ্যাস সিলিন্ডার ও দেড় শতাধিক বিনামূল্যের সার ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক হলেন আলমডাঙ্গার ওহিদুল ইসলাম উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা, জুলাই যোদ্ধা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ
ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক হলেন আলমডাঙ্গার ওহিদুল ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয়তাবাদী আদর্শভিত্তিক সংগঠন ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সন্তান ওহিদুল ইসলাম। তাঁকে সহ-সভাপতি পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।ওহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে।নতুন দায়িত্ব পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি সংগঠনের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে প্রিয় সংগঠন ন্যাশনালিস্ট ভয়েসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি ধন্যবাদ জানান।এক প্রতিক্রিয়ায় ওহিদুল ইসলাম বলেন, “বিশ্বের দরবারে ন্যাশনালিস্ট ভয়েস গ্রুপের আদর্শ তুলে ধরতে আমি বদ্ধপরিকর। খুলনা বিভাগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমার একমাত্র লক্ষ্য হবে সত্য, ন্যায় ও প্রগতির বার্তা বিশ্বময় ছড়িয়ে দেওয়া।”তিনি আরও বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চান। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে সংগঠনের আদর্শ ও কার্যক্রম তুলে ধরতে কাজ করবেন।আলমডাঙ্গার সন্তান ওহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় স্থানীয়ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক হলেন আলমডাঙ্গার ওহিদুল ইসলাম

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com