মাগুরায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ নভেম্বর মাগুরা পুলিশ লাইন্স এ অনুষ্ঠান সমূহ অনুষ্ঠিত হয়।

মাসিক মাস্টার প্যারেডে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, প্যারেডের মান ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা থান্ডার খায়রুল হাসান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যা, কল্যাণমূলক বিষয় এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের সমস্যার কথা গুরুত্বসহকারে শোনা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী আন্তরিক, জনবান্ধব ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে চাকরিজীবনের দীর্ঘ পথচলা সফলভাবে সম্পন্ন করে অবসরজনিত বিদায় গ্রহণকারী একজন পুলিশ সদস্যকে এ সময় সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর অবসর পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল), মোঃ হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার, মাগুরা; সহ মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com