পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা

খুলনার পাইকগাছায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কপিলমুনির রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সার্বিক তত্ত্বাবধায়ক ডা. স্বপন মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ আব্দুল গফুর, সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম. আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, জি এম আসলাম হোসেন, বিএনপি নেতা কাশেম জোয়াদ্দার ও সাংবাদিক এম এম আব্দুল জলিল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. শফিউল আজম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিয়াউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. স্বপন মজুমদার ও সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান। দিনব্যাপী এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com