জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. সুজন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার সুজন মিয়া নতুন মশালঘাট গ্রামের মৃত মো. সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী জামালগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি ৫ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। জামালগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. শাহীন আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com