সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করে যাওয়াই সমবায়ের মূল দর্শণ। আমাদের দেশে মধ্যস্বত্ত¡ভোগীদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেমন পায় না তেমনি ক্রেতাকে বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়। সমবায় এই মধ্যস্বত্ত¡ভোগীদের উপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটায়। দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী ও গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরো বেগবান হওয়া দরকার।
রবিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে এক আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়। আমাদের ইতিহাসেও গ্রাম সমিতি নামক পদ্ধতি চালু ছিল। তখন গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। সম্রাট বা বাদশাকে টেক্স দিতে হতো না। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক গ্রাম সমিতিতে তাদের অর্থ জমা রাখতো ও প্রয়োজনে সেখান থেকে পুঁজি সংগ্রহ করতো। কিন্তু আমাদের দেশে বৃটিশরা এসে তাদের ইউরোপীয় পদ্ধতি চালু করায় স্বয়ংসম্পূর্ণ গ্রাম তছনছ হয়ে যায়। পরবর্তীতে সমবায় আন্দোলনের মাধ্যমে আধুনিক সমবায় ব্যবস্থা চালু হয়। যা আজো অব্যাহত রয়েছে। সমবায়ের ভিত্তিতে একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সাংসদ আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভ‚ঁইয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর চেয়ারম্যান আগাস্টিন পিউরীফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মুক্তাদির হোসেন,

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com