গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নূরুল ইসলাম বুলবুল এমপি: মূল্য সমন্বয়ের নামে জনগণের পকেট কাটছে সরকারসিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি অভিযোগ করে বলেছেন, সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে।রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নূরুল ইসলাম বুলবুল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ভর্তুকি দিয়ে দেশের বাজারে দাম অপরিবর্তিত রাখবে বলে গণমাধ্যম ও সংসদে প্রচার করেছিল। কিন্তু এর পরপরই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাসের দাম কমলেও বাংলাদেশে বাড়ানো হচ্ছে। সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।দেশজুড়ে সারের সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করছেন। কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাজানো প্রশ্নের মাধ্যমে সারের সংকট আড়াল করার চেষ্টা চলছে। একদিকে সারের বরাদ্দ সংকট, অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ করে এক হাজার টাকার সারের বস্তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, প্রতি ইউনিয়নে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে বিএনপির দলীয় ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি সংসদ সদস্যদের পরিবারের সদস্যদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সারের সংকটে কৃষি উৎপাদন কমার পাশাপাশি দামও বাড়ছে।রাষ্ট্রের বিভিন্ন খাতে নৈরাজ্য চলছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। এসব দাবি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার একদিকে দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে, অন্যদিকে এসব খাতে সংকটও বাড়ছে। কৃষক সার পাচ্ছেন না, মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। সর্বত্র সংকট বিরাজ করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, নির্বাচনকে সব সমস্যার সমাধান হিসেবে তুলে ধরা হলেও নির্বাচনের পর সংকট কমেনি, বরং বেড়েছে। তাঁর অভিযোগ, সরকারের সময়ে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। বাজার সিন্ডিকেটের প্রভাব সরকারের সিদ্ধান্ত গ্রহণেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের কারণে সরকারের ব্যর্থতা বাড়ছে। এসব বন্ধে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, নির্বাচনের আগে সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতা গ্রহণের আট মাস পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং সিন্ডিকেটের প্রভাব বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, সরকারের ব্যর্থতার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে। দুর্নীতিবাজ ও লুটেরাদের সুবিধা দিতে দফায় দফায় জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের আট মাস পরও সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি। এ সময়ে তিনবার তেল-গ্যাসের দাম এবং একাধিকবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সংসদে জনগণের দাবি মেনে নেওয়া না হলে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে। ৮ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com