কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হুইপ দুলু

নাটোরে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

হাসান আলী সোহেল : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি কৃষিবান্ধব সরকার।’ রবিবার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ দুলু বলেন, বিএনপি সরকার গঠনের আগেই কৃষকদের ঋণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে। এ কারণে কৃষি খাতে বরাদ্দ ও সহায়তা বাড়ানোর পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে।সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ভোগান্তি কমাতে ইউনিয়ন পর্যায়ে সারের ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে না হয়। অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন-২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন ও প্রচারাভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হুইপ দুলু

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com