গাজীপুরের কালীগঞ্জে ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

করব সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫-তম জাতীয় সমবায় দিবস। রবিবার (৮ই নভেম্বর২০২৬ ইং) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকার কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য মনোজ্ঞ র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান এর স্বাগত বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ভারপ্রাপ্ত) মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, জেলা প্রসাশক নূরুল করিম ভূইয়া, এনডিসি গাজীপুর, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। সমবায়ীদের বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি এর সভাপতি (বি.আর.ডি.বি) জনাব নায়েবুর রহমান(ভিপি মাসুদ), চুয়ারিয়াখোলা (উঃ) কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ নূরুল ইসলাম মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সেক্রেটারী সানজিতা রোজারিও, নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মি. উজ্জল ডেনিস রোজারিও প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। সমবায়ীরা মনে করেন সম্মিলিত উদ্যোগেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব। এই সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুরের কালীগঞ্জে ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com