ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ নম্বর উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির জন্য একজন করে মোট পাঁচজন জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ গ্রন্থাগারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপকমিটির আহ্বায়ক ডা. মো. মাহাবুবুর রহমান, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং উপকমিটির সদস্য আখতার হোসেন, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করে মূল কমিটিতে প্রতিবেদন পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে একজন করে মোট পাঁচজন জুনিয়র কনসালট্যান্টকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করে উপকমিটি। পাশাপাশি পরবর্তী সময়ে তাঁদের নিয়োগের মেয়াদ নবায়নের সুযোগ রাখার বিষয়েও সুপারিশ করা হয়।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব অথবা পরিচালক এবং সংশ্লিষ্ট বিষয়ে একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতেও জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের বিষয়ে সুপারিশ করে উপকমিটি।
বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান নিজস্ব নিয়োগ পদ্ধতি অনুসরণ করে এসব নিয়োগ দেওয়া সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com