ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ

খুলনার পাইকগাছার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ গড়ইখালীর শিবসা নদীতে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালনায় এ হাসপাতালের মাধ্যমে টানা তিন মাস স্থানীয় দুস্থ, অসহায় ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা পাবেন।
সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা তিন মাস গড়ইখালীসহ আশপাশের উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রদান করবে। বিশেষ করে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com