ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ৬টি ট্যাবলেট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মৃত কামালের ছেলে মো. রনি (২৮) এবং গোবিন্দপুর গ্রামের মো. ঝন্টু মিয়ার ছেলে মো. সোহান মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাঁদের হেফাজত থেকে ছয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন (এসটিপি) নম্বর-১৫০, তারিখ ২ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ৬টি ট্যাবলেট

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com