ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
নওগাঁর মান্দায় প্রসাদপুর দলিল লেখক সমিতির কমিটি বিলুপ্ত, নতুন ১৩ সদস্যের কমিটি অনুমোদন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি সমিতির সাধারণ সদস্যদের মধ্যেও বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। এ পরিস্থিতিতে সমিতির সার্বিক কার্যক্রম ও সদস্যদের স্বার্থ বিবেচনায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন অনুমোদিত কমিটিকে সমিতির প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সমিতির কার্যক্রম তদারকির জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নতুন কার্যকরী কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল হাসিবকে। সিনিয়র সহসভাপতি মোজ্জামেল হক, সহসভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্য হলেন ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হক।
অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামীতে নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় প্রসাদপুর দলিল লেখক সমিতির কমিটি বিলুপ্ত, নতুন ১৩ সদস্যের কমিটি অনুমোদন

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com