ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ, বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি, জামায়াত নেতা আলহাজ মো. মুশরাফুল আলম ও মো. সফিয়ার রহমান, শিবির নেতা তামিম রায়হান এবং সাংবাদিক মো. রাজু আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com