ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ, ২০ বছর বয়সী যুবক গ্রেপ্তার

শুভ্র মজুমদার

টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে রুবেল ওরফে বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মুখ ও নাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রিকশা শ্রমিক অফিসের সামনে গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক শিশুটিকে ওই ভবনের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার ও বাধা দেওয়ার চেষ্টা করলে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করা হয়।
ঘটনার পর সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন শিশুটির মা।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত যুবক প্রায়ই ওই পার্লারে যাতায়াত করতেন। শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছ থেকে নিচে যাওয়ার পর দীর্ঘ সময় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে অভিযুক্ত যুবক শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসেন। মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিশুটির মা।
পরে হাসপাতাল থেকে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তিনি। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।
এদিকে ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর রাতে ঢাকায় অবস্থান থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
এ ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ, ২০ বছর বয়সী যুবক গ্রেপ্তার

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com