ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
পাইকগাছায় পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার, আটক ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোরের নওয়াপাড়া ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয় উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী মো. সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী মো. রাজ্জাক আলীকে। পরে তাঁদের যশোরের নওয়াপাড়ায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ সময় অপহরণকারীরা তাঁদের মুক্তির বিনিময়ে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
একপর্যায়ে অপহৃতরা ২০ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা সেকেন্দার আলীকে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বলে।
এদিকে, সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়।
আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার, আটক ২

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com