জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিউল ইসলাম (শুভ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন (সুমন)।
গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলদার ইভা ও সাধারণ সম্পাদক, সাবেক ফুটবলার খ. ম. জাহাঙ্গীর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ সাজারুল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আকবর হোসেন তালুকদার।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল হেলিম ভূঁইয়া, মোহাম্মদ জুয়েল তালুকদার, মোহাম্মদ নিরব দেওয়ান, মাহবুব আলম কাজল, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ মনোয়ার হোসেন (তপু), আমিন তালুকদার, মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ সোয়েব উদ্দিন রানা, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুন মিয়া এবং মোহাম্মদ আব্দুর (আল মামুন)।
এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন রাসেল মিয়া, আল আমিন পাশা চৌধুরী, নুরুল আমিন, আজিজুল হক (কাজল), রায়হান মিয়া, বকুল মিয়া, বাবলু মিয়া, জুয়েল, রুহুল আমিন, আল আমিন, জুয়েল মিয়া, মানিক মিয়া, জাহের মিয়া, পারভেজ রানা, রাসেল খান ও মনিরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন সম্পাদকীয় পদের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা. সবিনা আক্তার, মোসা. সাবিকুন নাহার, মোসা. ফারজানা আক্তার ও মোসা. জাহেরা বেগম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোসা. মোনেছা আক্তার।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, জেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে থানা, উপজেলা ও পৌরসভা শাখার কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে।
নবগঠিত কমিটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।









