ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা

উজ্জ্বল কুমার
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ধামইরহাট পৌরসভার তালঝাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন সিএমএল কামরুজ্জামান সরদার। এতে প্রায় ৩০০ নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট গম্ভীরা পরিবেশন করে।
গম্ভীরা নাটিকার মাধ্যমে পানি সম্পদ সংরক্ষণ, কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। লোকজ সংস্কৃতির মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরায় উপস্থিত দর্শকদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণে সচেতনতা বাড়বে। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র বর্জ্য না ফেলা এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com