সালাথায় চেয়ারম্যান হত্যার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
Spread the love

সালাথায় চেয়ারম্যান হত্যার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

জাহিদ হোসেন মোল্লা প্রতিনিধি

চাঞ্চল্যকর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) নৃশংস ভাবে হত্যা মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর-১০ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩ এর কম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ওই দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে মনিরুজ্জামান শেখ ওরফে মনির (২৮) ও একই উপজেলার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে ছাত্তার মোল্যা (২৫)।

সংবাদ সম্মেলনে র‌্যাবের কম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান শেখ মলয় বোস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ছাত্তার মোল্যা একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মলয় বোস হত্যাকাণ্ডের সাথে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত মনির ও সত্তার মলয় বোস হত্যাকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031