চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার নূরনগর গ্রামে গলায় ট্যাবলেট আটকেদেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতুল উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে শিশু জান্নাতুলের মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে তাকে খাইয়ে দেয়। এরপর জান্নাতুলের গলায় বেধে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুল মারা যায়। জান্নাতুল বাবা জালাল উদ্দিন জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এই কারণে তার স্ত্রী স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশু সন্তানকে খাইয়ে দেয়। এতে সে গলায় বেঁধে মারা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহরাব হোসেন জানান,শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বেই মারা যায়, তিনি আরও বলেন অসচেতনার অভাবে শিশুটি মারা গেছ ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

09 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com