নলছিটি উপজেলায় নাচনমহল ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালিত
Spread the love

নলছিটি উপজেলায় নাচনমহল ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালিত

 

 

ঝালকাঠির নলছিটিতে নাচন মহল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে আজ রবিবার (২৭ আগস্ট) নাচন মহল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচন মহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বারেক মাস্টার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শরীফ মিজানুর রহমান লালন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হাসান আলম সুমন ও মোঃ মশিউর রহমান খান, এবং আরো উপস্থিত ছিলেন নাচন মহল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার এবং নাচন মহল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রাজ্জাক সিকদার আরো উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বশির হাওলাদার এবং রানাপাশা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জয়নাল হাওলাদার ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচন মহল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এসময় ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেট হামলায় আহত নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

এসময় বক্তরা বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও আর্দশ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা, এসময় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এতে নাচন মহল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031